Views: 1
অনলাইন ডেক্সঃ
কথায় আছে “Son is son till wife, daughter is daughter till life”। সম্প্রতি এই উদাহরণই উঠে এলো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল একটি ভিডিওর মাধ্যমে! ভিডিওটিতে এক ছোট্ট মেয়েকে বাবার কথা চিন্তা করে হাউমাউ করে কাঁদতে দেখা গেল। তবে কেন কাঁদছিল সেই ছোট্ট মেয়ে? কি এমন কারণ তার এই বুক ফাটা কান্নার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি এদিন নিজ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা টন্ডন!
ভাইরাল এই ভিডিওটিতে ছোট্ট এক মেয়েকে অশ্রুসজল চোখে বলতে শোনা যাচ্ছে “বাবা সারাদিন খালি পেটে থাকে। সন্ধ্যেবেলাতেউ খায় না। শুধু কাজ আর কাজ। বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে।” মেয়ের এই সচিন্তক প্রশ্নের উত্তরে মেয়েটির মা তাকে বোঝানোর চেষ্টা করে “বাবা সারাদিন খালি পেটে থাকে না। সন্ধ্যেবেলাতেও খায় আর তোমার চিন্তা করার কোনো কারণ নেই!”
তবে সে কথা মানতে মোটেই রাজি নয় ছোট্ট সেই মেয়ে। উল্টে মাকে সে রীতিমতো ধমকের সুরে বলে ওঠে, “মানুষই তো খাবার খায়। তাই গ্রাহকরা যদি খেতে পায়, তাহলে আমার বাবা কেন খেতে পাবে না?” এই কথা বলতে বলতে শিশুটির দুচোখ জলে ভরে ওঠে। বারবার সে একটাই কথা বলতে থাকে, “বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।” অন্যদিকে তার মা তাকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে সে জানায় “বিশ্বের সব বাচ্চারই তো বাবার জন্য চিন্তা হয় আমার হবে না?”
সত্যই ছোট্ট এই মেয়ের বাবার প্রতি এত চিন্তা দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা। একটি অবলা শিশুর মধ্যে এতটা নীতিবোধের সঞ্চার দেখে তার পারিবারিক শিক্ষার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। যে সকল মানুষেরা কন্যাসন্তানকে একটি বোঝা মনে করেন তাদের চোখে আঙ্গুল দিয়ে এই ছোট্ট একটি মেয়ে প্রমাণ করে দিয়েছে একটি পরিবারের ক্ষেত্রে কন্যা সন্তান হলো একজন ধারক এর মত যে স্নেহ মায়া-মমতা দিয়ে তার পরিবারকে বেঁধে রাখে!