বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বিলাইছড়ি জোনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা; এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

Views: 25

রাঙামাটির বিলাইছড়ি দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিলাইছড়ি জোনের (৩২ বীর) সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার ও ৩২ বীর-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি।

সভায় জোন কমান্ডার এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্গম এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর মানবিক ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ বীর-এর উপ-অধিনায়ক মেজর এ কে এম রিয়াজুল আহসান, পিএসসি, কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস এবং জোনের আরএমও ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত। আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে জোন কমান্ডারের পক্ষ থেকে সৌজন্য উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিলাইছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং জনকল্যাণে সেনাবাহিনীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update