শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ভাংগায় বাস এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ
স্টাফ রিপোর্টার / ৫৭৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Views: 0

আশিষ কুমার রাজ:

ঢাকা-খুলনা হাইওয়েধীন ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন সাংবাদিকদের দূর্ঘটনার বিষয়ে অবগত করেন যে, সেতু ডিলাক্সের ২টি বাস রাস্তায় ওভারটেকিং প্রতিযোগিতা চালায় ঐ সময় আয়নাল মাতুব্বর (৩৫) ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী সন্তান সহ মোটর সাইকেল নিয়ে সুয়াদি স্টান্ডে আসলে সংগে থাকা স্ত্রী মোসা: মিথিলা বেগম (২৫) ও ২ বছরের কন্যা আরিসাকে সেতু ডিলাক্সের দ্রুতগামী একটি বাস (ফরিদপুর মেট্রো ব- ১১- ০০৫৭ ) একই পরিবারের ৩ সদস্যকে ধাক্কা দিলে রাস্তার উপরে সিটকে পরে এবং মোটর সাইকেলটি বাসের প্রবল ধাক্কায় দুমরে মুচরে যায়।

এসময় ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের নিশ্চিত করেন যে গুরুতর আহত একই পরিবারের ৩ সদস্য গুরুতর আঘাত পেয়েছে।

মামলার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এখনো কোন মামলা হয়নি তবে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন রয়েছে এবং আহত একই পরিবারের ৩ সদস্যেকে স্থানীয় লোকজন ভাংগা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছে।
 
স্থানীয় লোকজন সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে আহত আয়নাল মাতুব্বর সুয়াদি নিবাসী আলতাফ মাতুব্বরের ছেলে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update