শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ভালুকায় তিতাস গ্যাস ও বনের জমি দখলে নিয়ে প্রভাবশালীর রাস্তা নির্মাণ
স্টাফ রিপোর্টার / ৫২১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৯ আগস্ট, ২০২০

Views: 0

মোঃ আব্দুল বাতেন( বাচ্চু), নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় তিতাস গ্যাস ও বনবিভাগের জমি দখলে নিয়ে জলাশয় ভরাট করে এক প্রভাবশালী রাস্তা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বেশ কয়েকটি কারখানার ভারি যানবাহন চলাচল করে মাটির নিচে থাকা গ্যাস লাইন ফেটে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ির আমতলী এলাকায়। সরজমিনে গিয়ে এলাকাবাসির সাথে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, আমতলী গ্রামের মৃত অালিমুদ্দীনের ছেলে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবু সাঈদ ঢাকা-ময়মনসিংহ মহসড়ক সংলগ্ন সিরাজ আমীনের বাড়ির পাশ দিয়ে বনবিভাগ ও গ্যাসের জমি দখলে নিয়ে রাস্তা নির্মাণ করছেন। স্থানীয়রা জানান, হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগের বনবিভাগের জমিসহ ৯৭ ও ৯৮ নম্বর দাগে তিতান গ্যাসের মেইন লাইন নেয়া হয়েছে। আবু সাঈদ জলাশয় ভরাট করে ওই গ্যাস লাইনের উপরদিয়ে স্থানীয় কটনমিলের ২ নম্বর গেইট পর্যন্ত অাধাকিলোমিটার রাস্তা নির্মাণ করছেন। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং এলাকায় বাসাবাড়ির সমস্যা হবে। তাছাড়া আকবর কটন মিল ও কামরুল ইসলামের প্রস্তাবিত মিলের ভারি যানবাহন আসা যাওয়া করে গ্যাস লাইন ফেটে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে অভিযুক্ত আবু সাঈদ জানান, গ্যাস লাইন নিচে পড়ে আছে। আমি আমার জমির উপর রাস্তা নির্মাণ করছি। এতেতো অন্যকারো ক্ষতি হওয়ার কথা নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী ভালুকা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমান গ্যাসের জমি দখলে নিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি স্বাীকার করে স্থানিয় সাংবাদিকদের জানান, এ ব্যাপারে অচিরেই দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update