বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ভালুকায় ৫শ অসহায় পরিবারে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ 
স্টাফ রিপোর্টার / ৩০৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

Views: 1

মোঃ আনিছ মাল ভালুকা উপজেলা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী হতদরিদ্র ও অসহায় মানুষের খাদ্য সহায়তা কর্মসুচির আওতায়,ভালুকার উথুরা ও মেদুয়ারী ইউনিয়নের আরও ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ভালুকা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) ভালুকার উথুরা ও মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে এই উপলক্ষে এক আলোচনা সভার  আয়োজন করা হয় ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান,আলহাজ¦ গোলাম মোস্তফা,উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন,সাধারণ সম্পাদক,এজাদুল হক পারুল,উথুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,বজলুর রহমান,মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানী প্রমুখ ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিসহ ঘাতকদের হাতে ১৫ আগষ্টে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা শেষে  অসহায় পরিবার সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক,এজাদুল হক পারুল জানায়,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসুচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নে ৫হাজার পরিবারকে প্রতি পরিবারের এক সপ্তাহ চলার মতো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে,এটি যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই মানবিক কর্মসুচি পালন করা হচ্ছে,যুবলীগের  এই মানবিক কর্মসুচি আগষ্ট মাস জুড়ে পালন করা হবে বলেও তিনি জানান ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update