বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মাতৃ ছায়তলের শিশু গেলো কবরে
স্টাফ রিপোর্টার / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Views: 0

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা গ্রামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে বাড়ির পাশে থাকা পুকুরের পাশে খেলতে গিয়ে সবার আড়ালে পুকুরের পানিতে ডুবে এই দূর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে খেলার সাথীরা দেখতে পেয়ে বাড়িতে ছুটে এসে সংবাদ দেয়। খেলার সহপাঠীদের কথা শুনে স্বজনরা পুকুরের পানি থেকে তাকে মৃত্যু লাশ উদ্ধার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পার্শ্ববর্তী উপজেলা আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী হৃদয় হোসেনের শিশু পুত্র শাহরিয়ার আল সাদিক মায়ের সাথে নানা বাড়িতে থাকেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের মাতম।
শিশুটির মাতা সাথী খাতুন জানান,আমার পুত্র শাহরিয়ার আল সাদিক পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এবিষয়ে আমাদের কারোর উপরে কোনো সন্দেহ নেই। আমার কোলের মানিককে অকালে এভাবে হারাতে হবে আমি কখনোই মেনে নিতে পারছি না।

পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামী তাহেরহুদা ইউনিয়নের সেক্রেটারী বজলুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ঐ পরিবারের সমবেদনা জানানোর ভাষা খুজে পাচ্ছি না, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update