বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই স্বার্থকতা -সাইদুজ্জামান সহিদ
স্টাফ রিপোর্টার / ৫২৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

Views: 1

মোঃ আয়ুব হোসেন পক্ষী বেনাপোল প্রতিনিধি :  আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। কথায় আছে পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি। বরং গরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে সুখের কাছে যেতে পেরেছে যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম  হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের মাঝে সেবা করা সবচেয়ে বড় আনন্দ। কথাগুলো বললেন বেনাপোল ইউনিয়ন আওয়ামিলীগ সেক্রেটারি সাইদুজ্জামান সহিদ।
এমনি একজন তরুন বেনাপোল ইউনিয়ন আওয়ামিলীগ সেক্রেটারি ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী সমাজসেবক সাইদুজ্জামান সহিদ বলেন, সমস্থ পৃথিবী জুড়ে যখন করোনা ভাইরাসে মানুষ গৃহবন্দী। এর ব্যাক্তয় ঘটেনি বাংলাদেশেও। আর এই সময় সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছে খেটে খাওয়া দিন মজুর। এরা করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বের হতে না পেরে তাদের মুজুরী কাজে লাগাতে না পেরে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে পরিবার পরিজন নিয়ে। এমনই ক্ষুধার্থ মানুষকে দেখে সাইদুজ্জামান সহিদ এর মন কেঁদে উঠে।
মঙ্গলবার ৭ই এপ্রিল সকালে জনাব সাইদুজ্জামান সহিদ তার নিজ অর্থায়নে ছয়শত প্যাকেট পোড়াবাড়ী নারানপুর গ্রামের প্রতিটি বাড়িতে বিতরন করলেন খাদ্য সামগ্রী । এই তালিকায় ছিল,  চাউল, আলু, ডাল, পেয়াজ, সয়াবিন তেল,সাবান।
এ ব্যাপারে ওই গ্রামের প্রতিটি মানুষ বলেন এই মুহূর্তে যে খাদ্য সামগ্রী প্রতিটি বাড়িতে পৌছায়ে দিয়েছে তা নজর বিহীন। আমাদের এ সব খাদ্য সামগ্রী অনেক দিন চলবে। মনোরা বেগম বলেন আমি খুব অসহায়। আমি বাড়ি বাড়ি খেটে খাই। এখন কি যেন এক রোগ আইছে কেউ কাজে নেয় না। না খেয়ে দিন যায় । হাসি মুখে মনোরা বলেন সহিদকে আল্লায় বাঁচায় রাখুক। আমাকে যে চাল ডাল দিয়েছে তাতে আমার অনেক দিন চলে যাবে।
এ ব্যাপারে সাইদুজ্জামান সহিদ বলেন, আল্লায় আমাকে যা দিয়েছে আমার চাওয়ার চেয়ে অধিক দিয়েছে। আমার গ্রামের মানুষ না খেয়ে আছে এই সংবাদে আমার হৃদয় কেঁদে উঠে। তখন আমি স্থানীয় জনপ্রতিনিধিদের অনুমতি সাপেক্ষে আমার যতটুকু তওফিক আছে ততটুুক গ্রামের প্রতিটি বাড়িতে বিতরন করেছি। আর এরপর ও করোনার দুর্যোগ যদি না কাটে আমি আবারও আমার গ্রামের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব। আমার শেষ স্বম্বল থাকতে একটি লোককে ও না খেয়ে মরতে দিব না।এরপর কয়েকটি ভ্যান যোগে ওই পন্য সামগ্রী সাইদুজ্জামান সহিদ তার লোক দিয়ে বাড়িতে, বাড়িতে পৌছে দেয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update