Views: 0
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড শ্রমিক লীগ।
রাজধানী মোহাম্মদপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধী গাছ রোপন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১, ৩৩, ও ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান এবং ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ৩১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সংবাদকর্মীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং পরিবেশ রক্ষায় নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানো এবং গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান।