যশোরের ঝিকরগাছা’য় আম্ফানের তান্ডবে গাছ রাস্তায়, অপসারণ হবে কবে?
স্টাফ রিপোর্টার
/ ৩৭৯
বার দেখা হয়েছে
আপডেট
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
শেয়ার
Views: 2
খোরশেদ আলম : যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের, বাগআঁচড়া টু জগদানান্দকাঠি সড়কের কুলবাড়ীয়া ছোট আমতলা নামক স্থানে। আম্ফানের তান্ডবে উপড়ে গিয়ে বড় একটি আমগাছ খোদ রাস্তার উপরেই পড়ে আছে।
সরেজমিনে দেখা যায়, উপড়ে পড়ে যাওয়া গাছটি সরকারী হওয়ায়। এলাকার লোকজন সরকারী আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করেই, গাছটির কোন ক্ষতিসাধন করেনি বরং চেয়ে আছে উপর মহলের দিকে। কবে নাগাদ গাছটি অপসারণ হবে আর জনগণ ফিরে পাবে রাস্তা দিয়ে সুবিধামত চলার স্বাধীনতা?
এলাকার বাসিন্দা আব্দুর রহমান সাংবাদিকদের জানান, আম্ফান ঝড়ের পর থেকে এভাবে জনগনের চলাচলে’র মেইন রাস্তার উপর বড় গাছটি পড়ে আছে, প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার জণগণ ও শত শত চোট বড় যানবাহন চলাচল করে। বাগআঁচড়া বাজার সহ বিভিন্ন উপজেলা ও জেলা শহরে যাতায়াত করে ও পণ্যপরিবহন।
গাছটি উপড়ে যাওয়ার পর থেকে বড় ধরনের যানবাহন চলাচলে যেমন বাধা পড়েছে তেমনি পণ্য পরিবহনেও হচ্ছে অসুবিধা। গাছ পড়ে রাস্তার স্থান সংকীর্ণ হওয়াতে এখানে ছোটখাট দূর্ঘটনা ঘটছে প্রায় প্রতিনিয়ত।
অপর একজন বলেন,,,ছোট আমতলা পাসেই অবস্থিত কুলবাড়ীয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়। কুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা করোনা’র কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। শুনেছি সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিধান্ত নিচ্ছে, এমতাবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই যেন রাস্তার উপর গাছটি অপসারণ করে এবং কোমলমতি শিক্ষার্থীদের ও সাধারণ জনগণের চলাচল এ পথে নির্বিঘ্ন হয়। সেজন্য উপর মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারন জনগণ।