শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

যশোরের শার্শায় বিদেশ ফেরত ১৮ জন হোম কোয়ারেন্টাইনে
স্টাফ রিপোর্টার / ৩৮৯ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২০ মার্চ, ২০২০

Views: 2

খোরশেদ আলম : যশোরের শার্শায় বিভিন্ন দেশ থেকে আসা ১৮জন ব্যক্তিকে তার নিজ নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
বিদেশ ফেরত আমেরিকা থেকে এসেছেন ৩জন, ইটালি,সিঙ্গাপুর ,সৌদিআরব ও ওমান থেকে এসেছেন ১জন করে মোট ৪জন, মালয়েশিয়া থেকে ৩জন, ভারত থেকে ৮জন মোট ১৮ জন।তাদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, বিদেশ থেকে আসার পর এরা বাড়িতে অবস্থান না করে স্থানীয় বাজারে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা ভীত-স্বস্থ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন। পরে তাদেরকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দ্দেশনা দিয়ে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।”
এদিকে ভারতের বিভিন্ন প্রদেশে ‘কাজ’ করতে যাওয়া বাংলাদেশীরা চোরাই পথে গোপনে ফিরছে বলে স্থানীয়রা জানিয়েছেন।এরা মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র, কলকাতা, উত্তর প্রদেশসহ বিভিন্ন জায়গায় কাজ করতো। এরা অনেকেই ফিরে এসে এলাকায় ঘুরাঘুরি করছেন এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিদেশ থেকে ফেরত আসা ১৮ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।ভারত থেকে ফেরত আসাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রশাসনকে অবহিত করার জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে । স্থানীয় প্রশাসন এব্যপারে সার্বক্ষনিক তৎপর রয়েছে। এবং যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেয়া হয়। তারা নিয়ম ভঙ্গ করলে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update