শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

রাজবাড়ীতে ধান কাটার উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ৩৮৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

Views: 1

মোঃ ইব্রাহিম হোসেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনাকালীন সময়ে রাজবাড়ীতে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।

আজ ২৮ এপ্রিল ২০২১ রোজ বুধবার সকাল ১১টার জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের আব্দুল আজিজ খানের দেড় বিঘা ও মো. সাগরের আধা বিঘা জমির ধান কেঁটে জেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। পর্যায়ক্রমে সকল বিপদগ্রস্ত কৃষকদের ধান কাটা, মাড়াই সহ গোলায় নেয়া পর্যন্ত সহযোগিতা করবেন কৃষকলীগ নেতাকর্মীরা।

এ সময় কৃষক লীগ রাজবাড়ী জেলা শাখার আহব্বাক মো. আবু বক্কর খান, যুগ্ন আহবায়ক পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, যুগ্ন আহব্বায়ক আবুল হোসেন, আহব্বায়ক মো. হাবিবুর রহমান,  সদস্য, এস এম দেলোয়ার তুষার, আব্দুল মমিনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, করোনাকালীন সময়ে কোনো কৃষক যাতে অর্থ সঙ্কটে পড়ে ধান কাটায় কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও কৃষকের ধান কাটায় খোলা হয়েছে একটি হেল্প লাইন। হেল্প লাইনে ফোন করলেই কৃষককে ধান কাটা থেকে শুরু করে গোলায় তুলে দেয়া পর্যন্ত সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update