বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বাড়ি নির্মাণে নগদ অর্থ প্রদানে শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী।
স্টাফ রিপোর্টার / ৪৯৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Views: 0

দক্ষিন চট্রগ্রাম থেকে রশিদি মো: দেলোয়ার:

লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট মাওলা পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে ইট ও অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন লায়লা-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শাহাব উদ্দিন চৌধুরী বলেন, গতকাল ভয়াবহ অগ্নিকান্ডে ৩ ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। তারা ঘরের কোন আসবাবপত্র রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে। তাদের নতুন করে ঘর নির্মাণে যা ইট লাগে দেওয়া হবে এবং প্রয়োজনে অর্থ সহযোগিতাও করা হবে। এলাকার অসহায় মানুষদের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update