শহীদদের মাগফিরাত কামনায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
নাজমুল ইসলাম মন্ডলঃ
/ ২১১
বার দেখা হয়েছে
আপডেট
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
শেয়ার
Views: 1
মঙ্গলবার ১ অক্টোবর’২৪ সকাল দুপুর ১ টায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি সংলগ্ন খেলার মাঠে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য,অধ্যাপক ড. মোঃ শাহ্-ই-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক, সারজিস আলম।
দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে, সারজিস আলম বলেন, প্রসাশনসহ সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় রয়েছে। তারা আন্দোলনের সময় গর্তে ঠুকে যায়, সেই গর্ত থেকে মুখ উঁচিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে। তারা এখনও সুযোগের অপেক্ষায় আছে। তাদেরকে আর সযোগ তৈরী করে দেয়া যাবে না। আমাদের সবার যায়গা থেকে সতর্ক থাকতে হবে।
সারজিস আরো বলেন, যেসব ছাত্র ভাইরা শহিদ হয়েছে তাদের আত্নীয়রা থানায় গেলে এখনো ঘোরানো হচ্ছে। মামলা নিতে যেসব পুলিশ গড়িমসি করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। পুলিশের যেসব সদস্যদের কারনে দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছে।
ভারতকে বার্তা দিয়ে বলেন, ভারতের আচড়নের ওপর নির্ভর করবে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনিতী কেমন হবে। তারা যে আচড়ন দেখাবে তেমনি ফেরত পাবে।
সারজিস আরও বলেন, ২৪ শের আন্দোলনের শহিদদের স্প্রিট আমাদের ধরে রাখতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে কে কতটুকু আন্দোলনে অবদান তা ফুটিয়ে তোলার কিছু নাই। আমরা যারা আন্দোলন করেছি, আমাদের মাঝে আলোচনা সমালোচনা থাকবে। কিন্তু বিভক্ত হওয়া যাবে না। বিভক্ত হলে সুযোগ নিবে ২৪ এর পরাজিত শক্তি।
অসুস্থদের বিষয়ে সারজিস বলেন, হাসপাতালে অনেক ছাত্রভাই এখনও অসুস্থ। ডাক্তাররা বলেছেন এর চেয়ে ভালো চিকিৎসা এদেশে আর সম্ভব নয়। বিদেশে তাদের চিকিৎসা প্রয়োজন। উপর পর্যায়ের কিছু আমলা চিকিৎসার জন্য ফাইল নিয়ে গড়িমসি করছে। আমরা না গেলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। এসব বিষয় অন্তবর্তীকালীন সরকারকে দ্রুততার সাথে দেখতে হবে।