Views: 1
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি :
মাগুরা-যশোর শালিখা রোডের দু পাশে ভেঙ্গে পড়ে আছে অনেক গাছ। মনে হয় দেখার কেউ নাই। কিছু দিন আগে আম্পান ঝড়ে মাগুরা শালিখা রোডে অনেক গাছ ভেঙ্গে পড়ে রাস্তার পাশে পড়ে আছে।
ঝড়ের পরে স্থানীয় লোকের সাহায্যে গাছ গুলা কেটে কিছুটা চলাচলের ব্যবস্থা করে কিন্তুু কাটা গাছ গুলা এমন ভাবে পড়ে আছে যেনো এক একটা গাছ মৃত্যুর ফাঁদ। গাছের কাটা অংশ রাস্তার পাশে উচু হয়ে আছে।
একটা গাড়ী আসলে বিপরীত পাশ থেকে আর একটা গাড়ী সাইড দিতে গেলেই ওই কাটা গাছের অংশে গুতা লাগবে আর সেখানেই নিশ্চিত মৃত্যু।
সরজমিনে বৃহস্পতিবার ২৮ই মে দুপুর ১২ টার সময় দেখা যায় শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে মাগুরা-যশোর মহাসড়কে ফিলিং স্টেশনের পাশে বিরাট একটি কড়াই গাছ পল্লী বিদ্যুৎের মেইন তারের সাথে ঝুলে আছে। প্রতিদিন দিনে ও রাতে বড় ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে।
এক পথচারী বলছে? এই হেলা গাছের অংশে গুতা লেগে কখন যে কোন গাড়ি এক্সিডেন্ট হবে, কে মারা যাবে? আমরা ভয়ে আছি, তারপরেও কেষ্টপুর ও রামকান্তপুর রাস্তার পাশে বড় গাছের গুড়ি পড়ে আছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাগুরার কর্তৃপক্ষের কাছে অনুরোধ মাগুরা-যশোর শালিখা রোডের গাছ গুলা খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন এবং এতে করে সবারই উপকার হবে ও মানুষের জীবন বাচঁবে।
বিশেষ করে রাতে বেশি বিপদে পড়ছে মানুষ, তাই এই পড়ে থাকা গাছ গুলা সরিয়ে দ্রুত সমাধান করবেন।