Views: 1
মোস্তাক আহমেদ নরসিংদী/
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মধ্যকারারচর গ্রামে দুই পরিবারের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল । এই বিরোধ নিষ্পত্তি করতে যাওয়ায় দুইজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মধ্যকারারচর বণিক পাড়ার মৃত হরিপদ দত্তের ছেলে সাধন দত্তের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী মৃত রাখাল দত্তের ছেলে দিলীপ দত্তের।
এলাকার শান্তির লক্ষ্যে বিরোধ নিষ্পত্তি করার জন্য এগিয়ে আসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর এতে ক্ষিপ্ত হয়ে এলাকার কয়েকজন বখাটে হামলা করে। হামলার শিকার হয়েছেন একই এলাকার নির্মল চন্দ্র দে এর ছেলে নিখিল চন্দ্র দে (৪৫), রুহানি ভৌমিক এর ছেলে জয়ন্ত ভৌমিক (৪৪)। ও এক নারী। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহত নিখিল চন্দ্র দে জানান, আমাদের প্রতিবেশী দুইজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
আমরা বিরোধ মিমাংসা করতে উদ্যোগ নিয়েছিলাম। এতে ক্ষতি হয়ে এলাকার উশৃংখল মাদক সেবী আমার বাড়ীতে এসে ঘরের দরজা ভেঙে মারধর করেছে আমাদেরকে। হামলাকারীরা হলো লিটন দত্তের ছেলে টুটুল দত্ত, দিলীপ দত্তের ছেলের চন্দন দত্ত, হরে কৃষ্ণের ছেলে তনু বনিক, দিলিপ দত্তের ছেলে রনি দত্ত, হরে কৃষ্ণের ছেলে কাকন, নরেন্দ্র দত্তের ছেলে লিটন দত্ত, রাখাল দত্তের ছেলে দিলিপ দত্ত, অরবিন্দুর ছেলে অঞ্জন বনিকসহ অজ্ঞাত তিন চারজন। গ্রামের বাসিন্দারা বলেন, গতবছর অক্টোবর মাসে আমাদের এলাকার অপু নামের এক ছেলেকে কে বা কারা খুন করেছে আমাদের জানাছিল না। গতকাল এই হামলার সময় হরে কৃষ্ণের ছেলে তনু বনিক অপুকে খুন করেছে বলে স্বীকার করেছে। সে বলেছে অপুকে আমি খুন করেছি কিছুই হয়নি। আমরা তাদের ভয়ে আতংকের মধ্যে আছি। আমরা প্রশাসনের কাছে এ হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। এলাকায় শান্তিতে বসবাস করতে চাই।