Views: 0
অনলাইন ডেস্ক
ঘড়িতে ঠিক বিকেল পাঁচটা আর বাঙালির ঘরে ঘরে চলতে থাকে জনপ্রিয় রিয়েলিটি শো “দিদি নাম্বার ওয়ান”। বর্তমানে টিআরপিতে সবথেকে উপরে থাকা শোগুলির মধ্যে অন্যতম হলো দিদি নাম্বার ওয়ান। পরপর আটটি সিজন ধরে তার জনপ্রিয়তাকে সমানভাবে ধরে রেখেছে সে। আর যিনি দীর্ঘ আট সিজন ধরে এই জনপ্রিয়তার রাশ ধরেছেন তিনি হলেন এর সঞ্চালিকা জনপ্রিয় অভিনেত্রী “রচনা ব্যানার্জি”। যাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান ভাবতেই পারেনা বাঙালি। কিন্তু এই দিদি নাম্বার ওয়ান শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। খুব শীঘ্রই শেষ হতে চলেছে দিদি নাম্বার ওয়ান।
সম্প্রতি জি বাংলার ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে জানানো খবর অনুযায়ী খুব শীঘ্রই শেষ হতে চলেছে দিদি নাম্বার ওয়ানের অষ্টম সিজন। সেরার শিরোপা পাওয়া এই জনপ্রিয় শো টি বন্ধ হয়ে যাওয়ার খবরে ভারাক্রান্ত দর্শকদের হৃদয়। প্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে আর দেখা যাবে না বিকেল 5 টা বাজলেই টিভির পর্দায় এই ভেবেই দর্শকদের মাথায় হাত।
আর এই দর্শকদের কথা চিন্তা করেই জি বাংলা খুব শিগগিরই শুরু করেতে চলেছে “দিদি নাম্বার ওয়ান সিজন নাইন”। যা শুনে দর্শকসহ অনুরাগীরা বেজায় খুশি। ইতিমধ্যে টিভির পর্দাতেও দেখানো হয়েছে নতুন সিজনের প্রমো। এছাড়াও জি বাংলার ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে সিজন নাইন এর প্রমো ভিডিও।
“দিদি নাম্বার ওয়ান” সিজন নাইনে দর্শকরা আবারও দেখতে পাবেন তাদের প্রিয় সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে। সিজন নাইনের প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর ভাইরাল হয়ে পরেছে। অষ্টম সিজন শেষ হওয়ায় দর্শকদের মন খারাপ হলেও, নবম সিজনের প্রোমো দেখে দর্শকেরা ভীষণ আনন্দিত। জি বাংলাও চান না তাদের দর্শকদের অপেক্ষা করাতে তাই খুব শিগগিরই আসতে চলেছে “দিদি নাম্বার ওয়ান সিজন নাইন”।