রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শ্রীপুরে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ৫৪৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

Views: 6

২৭

নাজমুল মন্ডল ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আল নোমান, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক, রিটার্নিং কর্মকর্তা এ এম সামসুজ্জামান প্রমুখ। এসময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard