শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শ্রীপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের ৫০ হাজার টাকা বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪৩৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

Views: 0

 

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু)
নিজস্ব প্রতিবেদকঃ

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুরে শ্রীপুরে প্রয়াত সাংসদ একটি বাড়ি একটি খামার প্রকল্পের রুপকার এ্যাড.রহমত আলীর গড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২টি সমিতির দলনেতাদের হাতে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। শনিবার বিকেলে (১৭ অক্টোবর) মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের ৫নং ওর্য়াডে এ্যাড.রহমত আলীর সুযোগ্য কন্যা জাতীয় সংসদের গাজীপুর-৩১৪ আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী (টুসি) পিতার গড়া প্রকল্পের টাকা বিতরণ করেন।

মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে একটি বাড়ি একটি খামার গ্রামে গ্রামে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন প্রয়াত রহমত আলী এমপি। সেই মাষ্টার প্লান হিসাবে প্রয়াত রহমত আলী এমপি মাওনা ইউনিয়নকে বেঁচে নেন। বর্তমানে যার নাম হয় আমার বাড়ি আমার খামার। তার কন্যা রুমানা আলী এমপি পিতার গড়া প্রকল্পের উন্নতি করার লক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ২টি সমিতির দল নেতাদের হাতে নগদ ৫০ হাজার টাকা তোলে দেন। পরে ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। ইন্দ্রপুর গ্রামে ১০০/১৫০ জন মহিলার নতুন ৫০ জন করে ৪টি সমিতি করে প্রকল্প করার পরামর্শ দেন। এ সময় রুমানা আলী এমপি টুসির সাথে ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব কবীর হোসেন, সাধারণ সম্পাদক আইনাল হক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নাজিম মাস্টার,মাওনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সৈকত হোসেনসহ প্রমুখ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update