Views: 3
মোঃনাজমুল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর কাওরাইদ সড়কের ভিটিপাড়া এলাকায় ড্রাম্প ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ফরিদ (৩০) নামের এক যুুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর )সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।সে ত্রিমোহনী হারুন মোল্লার বালুর গদির ম্যানেজার ছিলেন।এ ঘটনায় যুবককে মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ পরিদর্শক এস আই অংকুর কুমার ভট্টাচার্য জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ফরিদ সাতখামাইর থেকে কাওরাইদ যাচ্ছিলেন।গোলাঘাট ভিটিপাড়া মোড়ের কাছে পৌঁছার পর ওই সময় বালুবহনকারী একটি ড্রাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফরিদ এতে গুরুতর আহত হয় অতপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।