Views: 2
মোঃনাজমুল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পিক-আপের ধাক্কায় প্রাণ গেলো ৭ বছরের শিশু তাসিনের।মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার টু বাঁশবাড়ি আঞ্চলিক সড়কের ফকির মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তাসিন(৭) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু তাসিন রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। পিক-আপসহ চালক হারুনর রশীদকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।