Views: 1
মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় গণপরিবহণে মাস্ক ব্যবহার না করার দায়ে ৯জনকে অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী। এ সময় উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এ আর এম আল মামুন, এস আই হাদিউল সহ মাওনা হাইওয়ে থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় জরিমানা পরিশোধ করার সাথে সাথে একটি করে মাস্ক উপহার হিসেবে পড়িয়ে দেন নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী এবং ওসি আল মামুন।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন জানান, করোনার প্রকোপের কারণে দেশজুড়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রাখলেও গণপরিবহণে বিধিনিষেধ মানছেনা অনেকেই। করোনা সংক্রণ রোধে গণপরিবহণে এ অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী বলেন, করোনার সংক্রমণ রোধে পরিবহণ শ্রমিক এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে এই আভিযান চালানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।