Views: 0
মোঃ আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
শ্রীপুরে সাংবাদিকদের একজন প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চু’র আদরের কন্যা সামিয়া জাহান স্বর্ণা ৭ম শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চমক প্রদর্শনে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে আব্দুল বাতেন বাচ্চু এ অনুষ্ঠানটির আয়োজন করে। সকল কাজের ব্যস্ততা হলেও এরই মধ্যে পরিবারের আনন্দমূখর সময়টা হারাতে চায়না তিনি। আব্দুল বাতেন বাচ্চু এই ছোট পরিবারে আদরের ২ রাজ কন্যা আছে যাদের একজন ইসরাত জাহান মুক্তা ও ছোট কন্যা সামিয়া জাহান স্বর্ণা।
বাংলা নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে দুই কন্যার জন্য শুভ কামনা রইল।
প্রত্যুষ আলো পড়েছে চোখে
চোখ মেলে তাকাও,
আগামী আজ ডেকেছে তোমায়
হাত বাড়িয়ে দাও !
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন! স্বর্ণা’র শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন! জন্মদিন! স্বর্ণা’র শুভ জন্মদিন !!!