শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সাংবাদিক হত্যাপ্রচেষ্টাকারি আক্তার গ্রেপ্তারঃ সাংবাদিকদের ফুলের ভালবাসা ও অভিনন্দনে সিক্ত হলেন গাজীপুরের এসপি শামসুন্নাহার পিপিএম
স্টাফ রিপোর্টার / ১২১৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

Views: 0

মোঃ আব্দুল বাতেন ( বাচ্চু), নিজস্ব প্রতিবেদক:

এশিয়ান টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবু ও ক্যামেরাম্যান রাজিব প্রধানকে কর্তব্য কাজে বাধা, জখম ও শ্বাসরোধ করে হত্যা প্রচেষ্টার মূল নায়ক বিএনপি নেতা ভূমিদস্যু অাক্তার মাস্টার গাজীপুর আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শ্রীপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চলছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা আর অন্যদিকে গাজীপুর জেলা ডিবি পুলিশের চৌকস দল গাজীপুর থেকে আকতার হোসেনকে আটক করেন।

অতি দ্রুততম সময়ে এই গ্রেপ্তারের নেপথ্যে যার অনন্য ভূমিকাটি বিশেষ সহায়ক শক্তি হিসেবে অতি দ্রুত কাজ করেছে তিনি হলেন, গাজীপুরের কীংবদন্তি,সমগ্র পুলিশ বিভাগের গর্বিত প্রিয়মুখ এসপি শামসুন্নাহার পিপিএম।

সন্ত্রাস, ভূমিদস্যু, অপরাধীদের স্বর্গরাজ্য গাজীপুরের প্রত্যন্ত জনপদে চারণের বেশে যার নিরবিচ্ছিন্ন পদ-চারণা,যিনি এই জনপদের প্রতিটি কোনে আইনের শাসন আর অপরাধ নির্মূলে ইতিমধ্যেই জন্ম দিয়েছেন মহাকালের বুকে হিরন্ময় এক নতুন ইতিহাস, তিনি গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

অপরাধ নির্মূলের এই মহিয়ষী নারী এসপি শামসুন্নাহার পিপিএম।জন-আস্থা, পুলিশের হাজারো বদনামের মহাসমুদ্র পার হয়ে তিনি ইতিমধ্যেই গাজীপুরকে অপরাধমুক্ত নগরীর আসনে আসীন করার নব ইতিহাসের জনক হয়ে সমগ্র গাজীপুরে জনমনে আস্থা ও বিশ্বাসের অনন্য ঠিকানায় পরিনত হয়েছেন।

যেখানে অপরাধ বা অপরাধীর সদম্ভ পদচারণা,যেখানে দুর্নীতি, অন্যায় অত্যাচার আর জুলুমবাজির খড়্গ হস্ত,সেখানেই একদল চৌকষ পুলিশের সাথে এসপি শামসুন্নাহার পিপিএম।

গাজীপুরের এমন কোন জনপদ নেই, যেখানে আস্থার ঠিকানা এসপি শামসুন্নাহার পিপিএম নেই।অত্যাচারির নাগপাশ থেকে মানবতাকে মুক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার অতন্দ্র প্রহরী এসপি শামসুন্নাহার তাই এই জনপদে প্রত্যেক মানুষের মনের ক্যানভাসে অমর ইতিহাসের নজিরবিহীন সুরভিত গোলাপ হতে পেরেছেন নিজের অনন্যনগুণে।

অহংকারহীন, সাদামাটা সৎ জীবন যাপনকারি এসপি শামসুন্নাহার পিপিএম অপরাধ দমন, আইনের শাসন প্রতিষ্ঠার অনবদ্য ব্রতচারি হয়েই বসে থাকেননি, তিনি জাতির প্রতিটি দূর্বিপাকে বা সংকটময় মূহুর্তে হাসিমুখে দাড়িয়েছেন মানবতার পাশে।
ভার্চুয়াল আলোচনায় প্রধানমন্ত্রীকে বাস্তব,যুক্তিসঙ্গত নিরেট খাঁটি তথ্য প্রদান ও প্রতিকারের উপায় বলেও জনমনে অর্জন করে হতে পেরেছেন বিশ্বাসের সুরভিত গোলাপ।

করোনাকালে তাঁর নিরন্তর বিরামহীন ছুটে চলে,খাদ্য,অর্থ সহায়তা, সরকারি ত্রাণের সুষ্ঠু বিতরণন নিশ্চিতকরণে নজিরবিহীন ভূমিকা,অভূক্তের দুয়ারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া,প্রতিটি মিল ইন্ডাস্ট্রিতে নিজে উপস্থিত হয়ে সামাজিক দুরত্ব ও সরকারের স্থাস্থ্যবিধি পালন হচ্ছে কি না তার তদারক করা, এসব কর্মকান্ড মন ছুঁয়ে গেছে এই জনপদের মানুষের।

সবশেষ সাংবাদিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজ তাঁরই নির্দেশে এশিয়ান টিভি’র গাজীপুর প্রতিনিধি বাবু হত্যাপ্রচেষ্টার গডফাদার, ভূমিদস্যু ও অতীতের বহু অপরাধের অপরাধী আক্তার মাস্টারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে তিনি তাঁর পেশাগত স্বত্ত্বাকে আবার অনন্যমাত্রায় নিয়ে যেতে সক্ষম হওয়ায় শ্রীপুর তথা গাজীপুরের সাংবাদিক সমাজ এই মহিয়ষী জেলা পুলিশের কর্ণধার এসপি শামসুন্নাহার পিপিএম’কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update