সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সাভারে বাসের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

Views: 2

জাহাঙ্গীর আলম,বিশেষ  প্রতিনিধিঃ
 (জানুয়ারী ৭)বৃহস্পতিবার বিকেলে  সাভার উপজেলার গেন্ডা বাসষ্ট্যান্ড এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম মোঃ কাউছার বিন হাসান (২৩)। সে আশুলিয়ার ভাদাইল এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং স্থানীয় বেপজা স্কুল এন্ড কলেজের ছাত্র।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে কলেজ ছাত্র  কাউছার বিন হাসান নিজ মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৮-৫৪১৫) চালিয়ে রাজধানীর মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে সে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পৌছলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি (ঢাকা মেট্রো-ব-১৩-১৬০২) বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় কলেজ ছাত্র কাউছার। এঘটনায় স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও গাড়ীর চালক পালিয়ে যায়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাহারুল জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update