শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সবুজ প্রকৃতির মাঝে সুন্দর সাজে দুর্দান্ত নাচ জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর
স্টাফ রিপোর্টার / ৪৪৮ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

Views: 1

অনলাইন ডেক্সঃ

ইমন চক্রবর্তী, বাংলা সঙ্গীত জগতের একটি অতি পরিচিত নাম। রবীন্দ্র সংগীত, ফোক সং, এমনকি বাংলা সিনেমায় তার গান অতি জনপ্রিয়। প্রাক্তন সিনেমার অতি জনপ্রিয় “তুমি যাকে ভালোবাসো” গানটি গেয়ে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাকের স্বীকৃতি পান তিনি। তারপর তাকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি, পৌঁছে গেছেন সাফল্যের শীর্ষে। সারেগামাপার মঞ্চে তাকে গুরু হিসেবে অভিহিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই গায়িকা। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে তার গাওয়া গান “বালা নাচো তো দেখি”তে নাচ করতে। ভিডিওটি তিনি তার ইনস্টাগ্রম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। তার নিজের গাওয়া গানে তাল মিলিয়ে স্টেপ করে অনুরাগীদের উদ্দেশ্যে ক্যাপশনে বলেছেন ” টেক দিস ‘বালা নাচো তো দেখি’ হুক আপ চ্যালেঞ্জ অন ইনস্টাগ্রাম রিল, এন্ড ডোন্ট ফরগেট টু ট্যাগ মি”।

ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে অত্যন্ত পরিপাটি সজ্জিত অবস্থায়। তার পরনে ছিল হলুদ শাড়ি ও লাল ব্লাউজ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ইমনের এই নতুন “বালা নাচো তো দেখি” সং। মাঝেমধ্যেই তাকে দেখা যায় নানা রকম রিল ভিডিও বানাতে। যার জন্য অনেকেই তার প্রশংসা করেন আবার অনেকেই তাকে ছুঁড়ে দেন নানা কটাক্ষ। কিন্তু এইসব নেতিবাচক কমেন্টে বিশেষ কান দেননা গায়িকা। আর তাই মাঝে মাঝে এসব কটাক্ষের সপাটে উত্তরও দেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

 

তার এই নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। কমেন্ট বক্স ভরে গেছে নানা কমেন্টে। কেউ ভরিয়ে দিয়েছে প্রশংসায় আবার কেউ কেউ তুলে ধরেছেন নানা কটাক্ষ। অনেকে কমেন্ট করেছেন “দারুণ” আবার কেউ বা কমেন্ট করেছেন “গ্রেট লুক”, আবার কেউ কটাক্ষের সুরে বলেছেন “নাচের চেষ্টা না করলেই পারতেন”, তো আবার কেউ বলেছেন “আপনার গানের গলা ভালো কিন্তু এসব নাচানাচি বড্ড বেমানান”। সবমিলিয়ে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update