“আমি গ্রামের ছেলে, দেন কোদাল দেন”- গাজীপুরের ডিসি

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
“আমি গ্রামের ছেলে, দেন কোদাল দেন”- গাজীপুরের ডিসি
২২৩

বর্তমান সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”- বলে কোনো রকম আনুষ্ঠানিকতার গণ্ডিতে আটকে না থেকে, চিরায়ত গ্রামীণ আবহে নিজ হাতে কোদাল তুলে নিয়ে গাজীপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া।

গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগ শনিবার ১৩ জুন, ২০২৬ তারিখে গাজীপুর সদর উপজেলাস্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে বিভিন্ন মৌসুমী ফলের চারা রোপণ করা হয়। একই সাথে নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা ও বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাহরিয়ার নজির, উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব মো: সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ আরও অনেকে।বর্তমান সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...