উখিয়ায় হ/ত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামি র‌্যাব-১৫ এর জালে ‎

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি:( কক্সবাজার) প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
উখিয়ায় হ/ত্যা মামলার দীর্ঘদিন পলাতক আসামি র‌্যাব-১৫ এর জালে ‎
১১৮

কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

‎গত মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪:১০ ঘটিকায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামির নাম মৌলভী ইলিয়াছ (২৮)। তিনি উখিয়া পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়া (রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৯, ব্লক-ডি/৪) এলাকার আব্দুল জলিলের ছেলে।

‎র‌্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ গুরুতর অপরাধীদের গ্রেপ্তারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিসি-২ (কক্সবাজার) এর একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে—উখিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ক্যাম্প এলাকায় অবস্থান করছে।

‎খবরের সত্যতা নিশ্চিত হয়ে সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ইলিয়াছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাব-১৫ এর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...