জিএমপি সদর থানার বিশেষ অভিযানে ০৯ মামালার দুর্ধর্ষ ছিনতাইকারী মনির হোসেন(২০) সহ অবৈধ অস্ত্রধারী,মাদক ব্যাবসায়ী একাধিক পরোয়ানাভুক্ত সর্বমোট -১৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সদর থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসান এর নেতৃত্বে একাধিক চৌকস টিম সদর থানায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সর্বস্তরের জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন জোরদার করার পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২৮ জুলাই (মঙ্গলবার) উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব পান্না আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের স্থানীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের সার্বিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যেন সরকারি সেবা পেতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নজরদারি রাখতে হবে। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, “উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে দপ্তরগুলোর কাজের সমন্বয় বাড়িয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
গাজীপুরে পুলিশ সুপার জনাব শরিফউদ্দিন এর দিক-নির্দেশনায় এবং কালিয়াকৈর থানার ওসি মো:সহিদুল ইসলাম ও এসআই (নিঃ)/মোহাম্মদ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিওিতে কালিয়াকৈর থানাধীন মৌচাক সফিপুর বাজারে সিনাবহ রোডের মাথায় মায়া ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি নকল ওরস্যালাইন তুলনা মুলক ভাবে কমদামে বিক্রয় করছে বলে খবর পায় পুলিশ।।
সংবাদের ভিওিতে সোমবার (২৭ জুলাই) দুপুরে ১২.১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ওসি সহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আসামী মোঃ মামুন (২৪) কে আটক করে পুলিশ।জানা যায় আটকৃত মো:মামুন (২৪) কালিয়াকৈর থানাধীন রাখালিয়াচালা গ্রামের -মৃত আঃ জলিলের ছেলে। এ সময় তার সাথে থাকা আরও (দুই) জন আসামী পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ মামুনের দখলে থাকা ২৫ (পঁচিশ) কার্টুন নকল ওরস্যালাইন, যাহার প্রতি কার্টুনে ২০ (বিশ) বক্স করে প্রতি বক্সে ২৫(পচিশ) টি নকল ওরস্যালাইন, যার অবৈধ বাজার মূল্য প্রতি কার্টুন ২২৩০/- (দুই হাজার দুইশত ত্রিশ) টাকা করে মোট (২২৩০X২৫) = ৫৫,৭৫০/- (পঞ্চান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা উদ্ধারপূর্বক জিজ্ঞাসাবাদকালে আসামী স্বীকার করে যে তার হেফাজতে থাকা সকল ওরস্যালাইন নকল। পরে উদ্ধারকৃত নকল ওরস্যালাইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো স্বীকার করে যে, সে পলাতক অপর আসামীদের যোগসাজসে বর্ণিত স্থানে অবস্থান করে নকল ওরস্যালাইন নিজেদের দখলে রেখে বিক্রয় করে আসছিলো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়ায়।