মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:
উখিয়ায় আরসা সন্ত্রাসীদের গুলিতে ‘হালিম বাহিনী’র প্রধান নি/ হ/ ত, আহত ২সামান্য বৃষ্টিতেই শেরপুরের খামারকান্দি সড়কে জলজট, দুর্ভোগে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাধুনটে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধনউখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টমটম থেকে ৪০ হাজার পিস ইয়াবা ছিনতাই, পলাতক ২ কারবারিপ্রকৃতির নিষ্ঠুর পরিহাস আর ভাগ্যের নির্মম কষাঘাতে আজ ধূলিসাৎ এক সংগ্রামী মায়ের স্বপ্নআশুলিয়া ও সাভারে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৬উখিয়ার কৃষি কি তবে বর্জ্যের তলায় হারিয়ে যাবে?কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান: যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসনউখিয়ায় র‌্যাবের বড় অভিযান: ৫০ হাজার পিস ই/য়া/বা/সহ সিএনজি জব্দ ‎টেকনাফে র‌্যাবের ঝটিকা অভিযান: চাঞ্চল্যকর গণধ/র্ষ/ণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতারখেলাধুলা ও মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠবে আগামীর নেতৃত্ব: এমপি মিলনশ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতশ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনসাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’

নোয়াখালী-৫ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন হুমায়রা নূর

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
নোয়াখালী-৫ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন হুমায়রা নূর
google news আজকের বাণী এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
১৩

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করবেন দলের যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রা নূর।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রথম ধাপের ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করে এনসিপি। এতে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টি আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এগুলো হলো—নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার ওমর ফারুক, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আবদুল হান্নান মাসউদ।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়রা নূর বলেন, আপনাদের ভালোবাসা আর দোয়ায় দল আমাকে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দিয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এটি আপনাদের আস্থা ও সমর্থনের ফসল। আমি আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সামনে অগ্রসর হতে চাই। এলাকার উন্নয়ন, অধিকার ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।

উখিয়ায় আরসা সন্ত্রাসীদের গুলিতে ‘হালিম বাহিনী’র প্রধান নি/ হ/ ত, আহত ২

মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
উখিয়ায় আরসা সন্ত্রাসীদের গুলিতে ‘হালিম বাহিনী’র প্রধান নি/ হ/ ত, আহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম (৪৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। তিনি ক্যাম্পে ‘হালিম বাহিনী’ ও এআরও গ্রুপের প্রধান হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় আরও দুই রোহিঙ্গা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

‎মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লক সংলগ্ন তরজার ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

‎নিহত আবদুল হালিম ৭ নম্বর ক্যাম্পের এফ-৬ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। আহতরা হলেন— একই ক্যাম্পের এফ-৫ ব্লকের মোহাম্মদ উল্লাহ (৩৫) ও মোহাম্মদ নুর (৩৪)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ শেডে ফিরছিলেন আবদুল হালিম ও তার সহযোগীরা। তারা তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

‎পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং পরবর্তীতে কুতুপালং এমএসএফ (MSF) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আবদুল হালিমের মৃত্যু হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা (ARSA) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত হালিম ক্যাম্পে আরসা বিরোধী অবস্থান ও নিজস্ব সশস্ত্র গোষ্ঠী পরিচালনার কারণে দীর্ঘদিন ধরে তাদের নিশানায় ছিলেন।

‎১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, খবর পাওয়ার পরপরই এপিবিএন-এর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

‎নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সামান্য বৃষ্টিতেই শেরপুরের খামারকান্দি সড়কে জলজট, দুর্ভোগে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর (বগুড়া) প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই শেরপুরের খামারকান্দি সড়কে জলজট, দুর্ভোগে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের প্রধান সড়কে সামান্য বৃষ্টিপাত হলেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। খামারকান্দি বাজার থেকে ইউনিয়ন কার্যালয় সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা জনজীবনকে কার্যত স্থবির করে দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কের পাশেই অবস্থিত একটি মাদ্রাসা ও দুটি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে কাদা ও নোংরা পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে অনেক সময় শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায় এবং তারা দুর্ঘটনার শিকার হয়, যা অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রবীণ ব্যক্তি, শিশু এবং গর্ভবতী নারীদের চলাচলেও এই সড়কটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই বেহাল সড়ক ও কাদা-পানির কারণে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

অত্র এলাকার বাসিন্দা আবুল কালাম জানান, দীর্ঘ দিন ধরে এই সমস্যা বিরাজমান থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বা স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়নি। সড়কের বেহাল দশা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবেই সামান্য বৃষ্টিতে এই অমানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, খামারকান্দি বাজার এলাকাটি ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও এখানকার প্রধান সড়কটির উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে।

এমতাবস্থায়, এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য এবং শেরপুর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং সড়কটি সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের এই কষ্ট লাঘব হবে।

খামারকান্দি সড়কের এই জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এই এলাকার হাজারো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে।

ধুনটে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
ধুনটে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

বগুড়ার ধুনটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট খাদ্য গুদাম চত্বরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই মহতি কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্যে এই ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

চলতি বোরো মৌসুমে ধুনট উপজেলা থেকে মোট ১৬১৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষি প্রধান এই অঞ্চলে ধানের বাম্পার ফলন হওয়ায় সরকারি এই সংগ্রহ অভিযান কৃষকদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে। সরকারের নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা নিশ্চিত করা হয়েছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। তিনি ফিতা কেটে ও আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি উপস্থিত কৃষক ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ধান সংগ্রহ সম্পন্ন করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠানে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ধুনটের ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন, বগুড়া জেলা জিয়া পরিষদের সহসভাপতি ও যুথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী হায়দার আলী হিন্দোল এবং বগুড়া জেলা ও ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম এবং ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষে বক্তারা সরকারি এই ধান সংগ্রহ অভিযান সফল করতে সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বগুড়ার ধুনটে ১৬১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এই অভিযান কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসনের কড়া নজরদারিতে এই প্রক্রিয়া সফল হবে বলে বিশ্বাস করে সচেতন মহল।