রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অ্যাকশন: সরকারি কর্মচারী হ/ ত্যা মামলার আসামি গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অ্যাকশন: সরকারি কর্মচারী হ/ ত্যা মামলার আসামি গ্রেপ্তার
১৯৪

কক্সবাজারের উখিয়ায় সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মচারীকে হত্যা মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ আলী আকবর (৩২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

‎বুধবার (৬ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালীস্থ ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (তাজনিমারখোলা) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল তাজনিমারখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আলী আকবর ওই ক্যাম্পের ব্লক-জি/৫-এর মৃত দিল মোহাম্মদের ছেলে।

‎র‍্যাব-১৫ জানায়, গ্রেপ্তারকৃত আলী আকবরের বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা এবং চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে সে দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

‎গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...