ধামরাই আশুলিয়া সাভার ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
ধামরাই আশুলিয়া সাভার ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২২৬

ঢাকার আশুলিয়া, ধামরাই ও সাভার এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

বুধবার (৭ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আশুলিয়ার বুড়িরপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন রিয়াজ উদ্দিন (৩৮), সাবু সরকার (৩১), মালেক পাঠান (৪৭), মাসুম হোসেন (২৩) ও রফিক (২৫)।
এছাড়া আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম (৪২), ধামরাইয়ের কাওয়াখোলা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ রতন মিয়া (৩৫) এবং সাভারের উত্তর কলমা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০)কে গ্রেপ্তার করা হয়।

পৃথক আরেক অভিযানে সাভারের শ্যামপুর এলাকা থেকেও ৫০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১০টি, সাবু সরকার, মালেক পাঠান ও রতন মিয়ার বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...