সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম:
সাভারের পোড়াবাড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দগাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভানাফ নদীতে নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলেনি জেলে সিকান্দারের, উদ্বেগ-শঙ্কাছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে- বিজ্ঞান মেলা উদ্বোধনে গাজীপুরের জেলা প্রশাসক“আমি গ্রামের ছেলে, দেন কোদাল দেন”- গাজীপুরের ডিসিসারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হাকিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিতকক্সবাজারে বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণের মূলহোতা নাহিদ গ্রেফতার: ৭২ ঘণ্টার সফল অভিযান র‍্যাব-১৫ এর!গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরাও দেখতে পারবে বিশ্বকাপহাকিমপুরে বিশুদ্ধ পানি আর রাতের আলো নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেহিলিতে যৌ/ন উত্তেজক অবৈধ সিরাপ জব্দহাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার মতবিনিময় সভা অনুষ্ঠিতনাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ ‎উখিয়া সীমান্তে ক্যাম্পের বাইরে থাকা ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করল বিজিবিউখিয়া সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৫ লাখ ৫০ হাজার পিস ই/য়া/বা উদ্ধার। ‎হাকিমপুরের নতুন ইউএনও ও পৌর প্রশাসক হিসেবে জর্জ মিত্র চাকমার কার্যভার গ্রহণ

সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হাকিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হাকিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
৫২

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলা প্রশাসন ও হাকিমপুর পৌরসভা এবং ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা পদ্মা পুকুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সরকারি এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা , উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,উপজেলা ফরেস্ট অফিসার মোঃশাহজাহান আলী একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, পৌর প্রকৌশলী আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে হবে।

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

সাভারের পোড়াবাড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ

নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
সাভারের পোড়াবাড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের পোড়াবাড়ি এলাকা থেকে ৬ জন পেশাদার জুয়ারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ অর্থ ও একটি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।
রোববার (১৪ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাভার থানাধীন পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডিবি (উত্তর) এর অফিসার ও ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন খোকন (৫০), মো. রাশেদ (৪০), মনির (৪৭), রবিন (২৫), সিনবাদ (২৬) এবং মো. খোকন হোসেন (৪১)। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় সংঘবদ্ধভাবে জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক বান্ডিল ৫২টি তাস, পাঁচ বান্ডিল ইনটেক তাস, নগদ ১১ হাজার ৫৫০ টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় সাভার মডেল থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৯/২৬, তারিখ ১৪ জুন ২০২৬, রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

রাজু হাসান :স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রবিবার সকালে ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।এ সময় সভায় সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরবর্তীতে ১৪:৩০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয় গাজীপুর মহানগর এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহবান জানান। তিনি মাদক, ছিনতাই, চাঁদাবাজী প্রতিরোধ, হ্যানি ট্র্যাপ সহ কিশোর গ্যাং এর বিভিন্ন অপরাধ রোধ কল্পে সকলকে কঠোর ভূমিকা রাখতে আহ্বান জানান। জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলা সমূহ উদঘাটন পূর্বক দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণের জন্যও দিক নির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ।

নাফ নদীতে নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলেনি জেলে সিকান্দারের, উদ্বেগ-শঙ্কা

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
নাফ নদীতে নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলেনি জেলে সিকান্দারের, উদ্বেগ-শঙ্কা

‎কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী (৩৫) নামে এক বাংলাদেশি জেলে নিখোঁজের চার দিন পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবারে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

‎নিখোঁজ সিকান্দার আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সিকান্দার আলী এবং একই এলাকার বাহাদুর নামে আরেক ব্যক্তি নাফ নদীতে মাছ ধরতে যান। ঘটনার দিন গভীর রাতে বাহাদুর একা ফিরে এলেও সিকান্দার আলী আর বাড়ি ফেরেননি।

‎সিকান্দারের সঙ্গে থাকা বাহাদুর জানান, মাছ শিকারের একপর্যায়ে অসাবধানতাবশত তাঁরা নাফ নদীর মিয়ানমার সীমান্তঘেঁষা জলসীমায় প্রবেশ করেন। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে বাহাদুর দ্রুত সাঁতরে বা নৌকা নিয়ে নিজের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও সিকান্দার আলী নিখোঁজ হন।

‎নিখোঁজ জেলের ছোট ভাই মুফতি ওমর ফারুক বলেন: “আমার ভাই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে আমরা জানতে পেরেছি। তাঁকে মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী ধরে নিয়ে গেছে, নাকি তিনি অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন—তা আমরা নিশ্চিত নই। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। আমাদের পরিবারের একটাই দাবি, আমার ভাই জীবিত বা মৃত যেভাবে থাকুক, তাঁকে যেন দ্রুত আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়।”

‎এদিকে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, সিকান্দার আলী আরাকান আর্মির গুলিতে আহত হয়ে নদীতে তলিয়ে গেছেন অথবা তাঁদের হাতে আটক হয়েছেন।

‎এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার আগে বিজিবিকে কোনো তথ্য দেননি। বিজিবি শুক্রবার বিষয়টি জানতে পেরেছে। ঘটনার সত্যতা যাচাই এবং নিখোঁজ জেলের তথ্য সংগ্রহের জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

‎সীমান্তে এমন উদ্ভূত পরিস্থিতিতে নিখোঁজ জেলের সন্ধান ও তাঁকে ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।