বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
​গাজীপুরে ঠিকাদার রানা মিয়াকে ঘিরে ষড়যন্ত্র: মিথ্যা মামলা নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব?নরসিংদী ডিসি রোডে পৌরসভার জায়গা নিয়ে কথাগাছায় ২ শিক্ষার্থীকে উ/ল/ঙ্গ করে পৈশাচিক নির্যাতন: উত্তপ্ত খুন্তির ছ্যাঁকা দেওয়ায় শিক্ষক আটকগাছায় গরু চুরির অপবাদে অটোরিকশা চালকের ওপর মধ্যযুগীয় বর্বরতাকক্সবাজারে ইকরাম হ/ত্যাচেষ্টা ও গু/লি/ব/র্ষ/ণ মামলার এজাহারনামীয় আসামি মুবিন গ্রেপ্তারউখিয়া সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১উখিয়ায় পিস্তল ও গুলিসহ আরসার সক্রিয় সন্ত্রাসী জহির গ্রেফতারশাহপরীর দ্বীপে কোটি টাকার আইসের চালান জব্দ করল র‍্যাব-১৫বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিতহিলিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনহিলিতে নানা আয়োজনে সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিতউখিয়ায় ‘দক্ষিণ থাইংখালী পুঁটিবনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি’ গঠিত: মিলাদ ও দোয়ার মাধ্যমে যাত্রা শুরুউখিয়ায় বিজিবির চার সফল অভিযান: ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২, জিপ ও নৌকা জব্দউখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে- বিজ্ঞান মেলা উদ্বোধনে গাজীপুরের জেলা প্রশাসক

রাজু হাসান : স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে- বিজ্ঞান মেলা উদ্বোধনে গাজীপুরের জেলা প্রশাসক
৩০৯

চালকের প্রকৃত ড্রাইভিং লাইসেন্স স্ক্যান না করলে কিংবা মাথায় হেলমেট না থাকলে স্টার্টই নেবে না মোটরসাইকেল; পথহীন দৃষ্টিহীনের যাতায়াত সহজ করবে আধুনিক প্রযুক্তি; সমুদ্রের দূষিত পানি হয়ে উঠবে পানের যোগ্য ও দূষণমুক্ত; আর বর্জ্য কিংবা পরিত্যক্ত ব্যাটারি থেকে তৈরি হবে বিদ্যুৎ, আলো ও গ্রাফাইট। কল্পবিজ্ঞানের মতো মনে হলেও এমনই সব চোখধাঁধানো ও বিস্ময়কর উদ্ভাবনী প্রকল্পের মেলা বসেছিল গাজীপুরে।

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে ১৪ জুন রবিবার গাজীপুর জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়।

গাজীপুরের রূপকল্প ছোঁয়া এই জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নূরুল করিম ভূঁইয়া। জেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি। তিনি এসময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্ভাবিত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো প্রদর্শন করেন। জলবায়ু পরিবর্তন, সড়ক নিরাপত্তা এবং প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের মতো বাস্তবমুখী সমস্যার প্রযুক্তিগত সমাধান ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীতে। দর্শনার্থী ও অতিথিরা তরুণদের এই অভাবনীয় মেধা দেখে মুগ্ধ হন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক জনাব নূরুল করিম ভূঁইয়া শিক্ষার্থীদের প্রতিটি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তরুণদের এই মেধার বিকাশকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি ঘোষণা দেন:
“সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী এসব উদ্ভাবনী প্রকল্পের পৃষ্ঠপোষকতায় গাজীপুর জেলা প্রশাসনের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর কালজয়ী চিত্রকর্মের উদাহরণ টেনে এনে বলেন, পৃথিবীর বড় বড় ও মহৎ সৃষ্টির শুরুটা হয়েছিল অত্যন্ত ছোট পরিসরে। আজকের এই ছোট ছোট উদ্ভাবনী আইডিয়া ও স্টার্টআপগুলোই আগামী দিনে বড় রূপ নিয়ে একদিন বিশ্ব জয় করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। পরিশেষে, মেলাকে সফলভাবে সম্পন্ন করার জন্য এবং তরুণদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই মহতী উদ্যোগের সাথে সম্পৃক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও কর্মকর্তাকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও), জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী।

তারুণ্যের এই মেধা ও উদ্ভাবনী শক্তি যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সত্যি সত্যিই “সবার আগে বাংলাদেশ” এর স্বপ্নপূরণ আর বেশি দূরে নয়—এমনই আশাবাদ নিয়ে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

​গাজীপুরে ঠিকাদার রানা মিয়াকে ঘিরে ষড়যন্ত্র: মিথ্যা মামলা নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব?

মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
​গাজীপুরে ঠিকাদার রানা মিয়াকে ঘিরে ষড়যন্ত্র: মিথ্যা মামলা নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব?

সামাজিক গ্রহণযোগ্যতা গুঁড়িয়ে দেওয়া আর ব্যবসায়িক অঙ্গন থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক সুদূরপ্রসারী নীলনকশার শিকার হয়েছেন গাজীপুরের তরুণ ঠিকাদার ব্যবসায়ী মোঃ রানা মিয়া (২৯)। কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা মামলার জালে জড়ানো, অতর্কিত গ্রেফতার এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি আইডি ব্যবহার করে চালানো হচ্ছে একের পর এক সাইবার হামলা। দীর্ঘদিনের পারিবারিক সম্মান ও সততার সঙ্গে গড়ে তোলা ঠিকাদারি ব্যবসাকে ধ্বংস করতেই একটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী চক্র এই গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
​বুধবার গাজীপুরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের বিরুদ্ধে চলা এই চক্রান্তের বিস্তারিত তুলে ধরেন ব্যবসায়ী রানা মিয়া। নিজেকে শতভাগ নির্দোষ দাবি করে তিনি এই নোংরা অপতৎপরতার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
​সংবাদ সম্মেলনে রানা মিয়া আবেগাপ্লুত কণ্ঠে জানান, তিনি গাজীপুর মহানগরের হায়দারাবাদ উত্তর-পশ্চিম পাড়ায় পৈতৃক ভিটায় পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘকাল ধরে অত্যন্ত সুনামের সাথে বসবাস করছেন এবং বৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু তাঁর সামাজিক প্রভাব ও ব্যবসায়িক সফলতায় একটি অসাধু মহল দীর্ঘদিন ধরেই ঈর্ষান্বিত হয়ে ওঠে। ওই মহলের প্রত্যক্ষ ইন্ধনে একটি সাজানো ও মিথ্যা মামলায় গত শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করে। রানা মিয়া দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি করেন, মামলার প্রাথমিক এজাহারে বর্ণিত কোনো ঘটনার সঙ্গেই তাঁর দূরতম কোনো সম্পর্ক নেই। নিছক আর্থিক ও সামাজিকভাবে পঙ্গু করতেই এই মিথ্যা নাটকের অবতারণা করা হয়েছে।
​অনুসন্ধানে জানা যায়, রানা মিয়ার ওপর চলা এই নিপীড়নের ব্যাপ্তি শুধু আদালতের চৌকাঠেই সীমাবদ্ধ নয়; এর একটি বড় অংশ পরিচালিত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংঘবদ্ধ এই অপরাধী চক্রটি একাধিক ভুয়া (ফেক) ও বেনামি ফেসবুক আইডি খুলে প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে বানোয়াট, কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। যাচাই-বাছাইহীন এই অপপ্রচারের ফলে দীর্ঘদিনের কষ্টার্জিত সামাজিক ভাবমূর্তি ধূলিসাৎ হচ্ছে এবং তাঁর পুরো পরিবার চরম মানসিক ট্রমা ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে।
​সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়:
​দায়েরকৃত কথিত মামলাটির নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের পুনঃতদন্ত নিশ্চিত করে নেপথ্যের প্রকৃত হোতাদের চিহ্নিত করতে হবে।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো চক্রটিকে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তি আইনে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
​তথ্য যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
​দেশের প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করে ব্যবসায়ী রানা মিয়া বলেন, “আমি কোনো অপরাধ করিনি। নিরপেক্ষ তদন্ত হলেই স্পষ্ট হবে কীভাবে একটি নিরপরাধ পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।” এখন দেখার বিষয়, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সংঘবদ্ধ চক্রের মুখোশ উন্মোচিত হয় কি না।

নরসিংদী ডিসি রোডে পৌরসভার জায়গা নিয়ে কথা

তৌহিদুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
নরসিংদী ডিসি রোডে পৌরসভার জায়গা নিয়ে কথা

নরসিংদী পৌর শহরের ডিসি রোডে অবস্থিত, পৌরসভার একটি দোতলা ভবন নামমাত্র ভাড়ায় বরাদ্দ নিয়ে অবৈধভাবে পৌরসভার নিয়মকানুন না মেনেই অন্যত্র ভাড়া দিয়ে দেয় , এবং কর্মকর্তা লাঞ্ছনার গুরুতর অভিযোগ উঠেছে ‘প্ল্যান ভিউ কনসালটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্ম’-এর মালিক জহিরুল ইসলামের বিরুদ্ধে।

৩,০৭০ টাকা ভাড়ায় পৌর ভবন বরাদ্দ নিয়ে চুক্তির শর্ত ভেঙে নিচতলার একটি ফার্মেসির কাছে মাসিক প্রায় ৫০ হাজার টাকায় সাবলেট দেন জহিরুল। বিনিময়ে ফার্মেসিটির কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার গোপন সূত্রে জানা যায়।

পৌরসভার সাথে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও নথিপত্র ঘষামাজা করে তা ২০৩৭ সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে, যার ফলে পৌরসভা বিপুল রাজস্ব হারাচ্ছে।

৫ আগস্টের পর নিজেকে রাজনৈতিক নেতা পরিচয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব খাটিয়ে বিল্ডিং প্ল্যান পাস করছেন।

গত ৮ আগস্ট অবৈধভাবে ২০টির মতো নির্মাণ ফাইল পাসের দাবিতে ২৫-৩০ জন যুবক নিয়ে বিদায়ী প্রশাসক নাদিরা আক্তারকে কক্ষে অবরুদ্ধ ও লাঞ্ছিত করেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সংঘটিত এসব অনিয়ম ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা

গাছায় ২ শিক্ষার্থীকে উ/ল/ঙ্গ করে পৈশাচিক নির্যাতন: উত্তপ্ত খুন্তির ছ্যাঁকা দেওয়ায় শিক্ষক আটক

মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
গাছায় ২ শিক্ষার্থীকে উ/ল/ঙ্গ করে পৈশাচিক নির্যাতন: উত্তপ্ত খুন্তির ছ্যাঁকা দেওয়ায় শিক্ষক আটক

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পশ্চিম ঝাঝড় এলাকার “দারুত তাকওয়া হাফিজিয়া মাদ্রাসা”য় দুই কোমলমতি শিক্ষার্থীকে উলঙ্গ করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর এবং আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরের সংবেদনশীল স্থানে ছ্যাঁকা দেওয়ার পৈশাচিক অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা মূল অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​গ্রেফতারকৃত শিক্ষকের নাম মাওলানা মো. সোয়াইব (২৪)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া এলাকার বাসিন্দা এবং ওই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় থানায় দায়ের করা লিখিত অভিযোগে আরও দুই সহকারী শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত অপরাপর শিক্ষকদ্বয় হলেন— মো. হাবিবুর রহমান (২৬) ও মো. শাহিন (১৯)।

​থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের ওপর পৃথক দুটি দফায় চরম বর্বরতা চালানো হয়। প্রথম ঘটনায় ১৩ বছর বয়সী শিক্ষার্থী বায়েজীদের বাবা মো. নাজমুল মিয়ার অভিযোগ, ওই দিন বিকেলে খেলায় অন্য এক ছাত্রের পায়জামা খুলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদ বিচার করতে গিয়ে শিক্ষক সোয়াইব চরম হিংস্র হয়ে ওঠেন। বায়েজীদকে উলঙ্গ করে বাঁশের কঞ্চি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নীলাফোলা জখম করা হয় এবং পরবর্তীতে আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে তার নিতম্বে ছ্যাঁকা দেওয়া হয়। শারীরিক ও মানসিক ক্ষত ঢাকতে ভীতিপ্রদর্শন করায় পরিবারকে প্রথমে ‘ফোড়া’ হয়েছে বলে মিথ্যা জানায় ভয়ে তটস্থ বায়েজীদ। পরে ১০ সেপ্টেম্বর রাতে শরীরে মলম লাগাতে গেলে তার পোড়া ও পিটুনির ক্ষত দেখে বিষয়টি পরিবারের সামনে প্রকাশ পায়।

​একই দিন বিকেলে ১৩ বছর বয়সী অপর শিক্ষার্থী মো. বোরহান আলীর ওপরও নেমে আসে একই ধরনের মধ্যযুগীয় বর্বরতা। বোরহানের বাবা মো. লাল মিয়ার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান আসামি সোয়াইবের ভাইয়ের একটি অন্যায় কাজ শিক্ষককে না জানানোর অপরাধে বোরহানকে একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর তার মুখে কস্টেপ পেঁচিয়ে এবং হাত-পা দড়ি দিয়ে বেঁধে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে শরীর রক্তাক্ত করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা মিলে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শিশু বোরহানের তলপেট, ডান ও বাম উরু এবং নিতম্বে নির্মমভাবে ছ্যাঁকা দিয়ে মারাত্মক পোড়া জখম করে। পরবর্তীতে গুরুতর আহত বোরহান আলীকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার মাদ্রাসায় খোঁজ নিতে গেলে শিক্ষকরা তাকে অন্য শাখায় পাঠানোর মিথ্যা অজুহাত দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।

​স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্ত শিক্ষক মাওলানা সোয়াইব ইতিপূর্বেও একাধিকবার শিক্ষার্থীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন। প্রায় ৫-৬ মাস আগে সামান্য কারণে এক শিক্ষার্থীকে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছিল। সে সময় স্থানীয় সামাজিক মধ্যস্থতায় জরিমানা ও আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়। পূর্বের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি না হওয়ায় প্রধান শিক্ষক সোয়াইব আরও বেপরোয়া ও হিংস্র হয়ে ওঠেন বলে অভিযোগ এলাকাবাসীর।

​পরপর দুই শিশুর ওপর অমানুষিক নির্যাতনের ঘটনা জানাজানি হলে পুরো এলাকা জুড়ে তীব্র সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষক মাওলানা সোয়াইবকে মুন্সি মার্কেট এলাকা থেকে আটক করে রাখে এবং পরবর্তীতে গাছা থানা পুলিশের হাতে তুলে দেয়। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, ভুক্তভোগী শিশুদের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আহত শিশুদের হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রধান আসামি মাওলানা সোয়াইবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য অভিযুক্ত শিক্ষকদের গ্রেফতারের উদ্দেশ্যে বিরামহীন অভিযান পরিচালিত হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের ওপর এমন নৃশংস নির্যাতন মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় প্রকাশ করে। অতীতে বিচারে শিথিলতার সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে, তাই এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকল শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।