শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ভাঙ্গায় আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন
স্টাফ রিপোর্টার / ৪১৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
bongo-news

Views: 0

আশিষ কুমার রাজ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে মো. ইউসুফ শেখ নামক এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার জান্দি মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

ইউসুফ শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি মধ্যপাড়া গ্রামের প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে, শুক্রবার রাতে ইউসুফ শেখ ও তার ভাই শেখ মোহাম্মদের উভয় পরিবারের সাথে পারিবারিক কলহ হয়। পূনরায় সকালে তাদের মাঝে বাক বিতন্ডা বাধেঁ। এ সময় জয়নাল শেখ বাশের লাঠি দিয়ে তার চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইউসুফ শেখের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update