Views: 0
মোঃ নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার ঃ
বগুড়ার ধুনট উপজেলায় আউশ এবং পিঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মশিদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দীপ্তি রানী রায়, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, আসিফ ইকবাল সনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান ও জুয়েল হোসেন।
উল্লেখ্য, খরিপ-১/ ২০২০-২০২১ মৌসুমের প্রনোদনা কমর্সূচীর আওতায় ৮০০জন কৃষককে আউশ চাষের জন্য ৫কেজি করে আউশ ধান, ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি এবং ১০জন কৃষককে পিঁয়াজ চাষের জন্য ২০০গ্রাম বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও পলিথিন ক্রয়ের জন্য ৫৫০টাকা করে প্রদান করা হয়েছে।