১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহের আলী রামুর রসিদনগর থেকে গ্রেফতার ‎

মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি (কক্সবাজার) : প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহের আলী রামুর রসিদনগর থেকে গ্রেফতার ‎
১০৯

বন মামলার রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মেহের আলী (৬০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

‎শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৮:২০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন রসিদনগর ইউনিয়নের নাদিরুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ‘আমানের মুদি দোকান’ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত মেহের আলী রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভরাছড়া গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

‎র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল রসিদনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি মেহের আলীর বিরুদ্ধে ১৯৯১ সালে একটি বন মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সাজা এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

‎পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...