উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি,(কক্সবাজার) : প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার
১৩৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

‎শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮:২০ ঘটিকায় উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৫ (ব্লক- ই জি/২) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুল আমিন (৩৫)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৫ (ব্লক- ই জি/২, এফসিএন নং- ২৭৫৩০২) এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুতুপালং এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ফেরারি আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সংশ্লিষ্ট মাদক মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন। রায় ঘোষণার পর থেকেই সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

‎আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১৫ জানায়, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...