শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত
স্টাফ রিপোর্টার / ৪৫৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

Views: 1

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে স্বল্প পরিসরে উচ্চ ও নিম্ন আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

 

গত ২৩ এপ্রিল এক সিদ্ধান্তে সুপ্রিমকোর্ট প্রশাসন জানায়, সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্টের একটি বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্ত স্থগিতের কথা আজ জানান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও আজ শনিবার প্রকাশ করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনও এখন বন্ধ রয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট, হাইকোর্টের একটি বেঞ্চ ২৭ এপ্রিল পর্যন্ত এবং সপ্তাহে দুদিন জেলা ও দায়রা জজ আদালত খোলার রাখার সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

আজ অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update