Views: 1
মোঃ বিপ্লব হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রোববার সকালে করোনা ভাইরাসে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
করোনা প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে খাদ্যের সন্ধানে ঘর থেকে বের হতে না হয় এ লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বন্ধু চিরন্তন আয়োজনে ২শতাধিক পরিবারের মাঝে এশিশু খাদ্য বিতরণ বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন,বন্ধু চিরন্তন-৯২ কল্যাণ ট্রাষ্টের সভাপতি আব্দুল ছাত্তার,বন্ধু চিরন্তন-৯২ কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,আবু হানিফ,শাহিন আলম,রিপন মিয়া, আনোয়ার হোসেন, মানিক হোসেনসহ বন্ধু চিরন্তন-৯২ কল্যাণ ট্রাষ্টের কর্মকর্তারা।