শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

মিটিং, মিছিল ও মিথ্যা অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চেয়ারম্যান এডঃ আজিজুল হক আজিজ।
স্টাফ রিপোর্টার / ১০৮৩ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

Views: 0

মিটিং, মিছিল ও মিথ্যা অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চেয়ারম্যান এডঃ আজিজুল হক আজিজ।

নিজস্ব প্রতিবেদক ঃ নাজমুল ইসলাম,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়নে আওয়ামীলীগ অফিসের ভিতরে গত ২৮ এপ্রিল ( মঙ্গলবার) সকাল সারে ১১ টার সময় সরকারী ত্রাণ সামগ্রীকে কেন্দ্র করে লকডাউন উপেক্ষা করে মিটিং ও পরবর্তীতে কাওরাইদ বাজারের আশেপাশে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন।এসময় তারা অভিযোগ করেন সরকারি বরাদ্দকৃত খাদ্য সহায়তা স্থানীয় ইউপি সদস্যরা তাদের ব্যক্তিগত লোক,নিজস্ব ভোটারদের মাঝে বিতরণ করেছেন ।এমন ঘটনার পর থেকেই যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপবাদের তীব্র  নিন্দা ও প্রতিবাদের ঝর উঠে।

এ বিষয়ে চেয়ারম্যান এডঃ আজিজুল হক আজিজ ২৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় সাংবাদিকদের বলেন আমি গত ২৫ জুলাই ২০১৯ নির্বাচনের পর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার ইউনিয়নে সৎ ও নিষ্ঠার সাথে সকল প্রকার কাজ করে যাচ্ছি, বর্তমানে করোনাভাইরাস (কোভিট ১৯) যখন সারা বিশ্ব মহামারি আকারে বিস্তার লাভ করছে যার পরিপেক্ষিতে বাংলাদেশেও করোনাভাইরাসের আক্রমণ শুরু হয়েছে।ঠিক এমন সময় বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস মোকাবেলায় ঘরবন্ধী অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী স্থানীয় ইউপি সদস্যদের সহযোগীতার মাধ্যমে ঘরে ঘরে পুছে দিয়েছি, যাহা উপজেলা নির্বাহী অফিস থেকে প্রাপ্ত পর্যায়ক্রমে ১৬৬ ও ৩ টন (৫৮৬) ত্রাণের প্যাকেট, ৪ টন(৮০০) প্যাকেট, ৪ টন ২.৫ (৮৪০) প্যাকেট মোট ৯টি ওয়ার্ডের মধ্যে অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে পুছে দিয়েছি।এগুলো পুছে দেওয়ার পর আমরা নাম,পিতার নাম, পাড়া- মহল্লার নাম সহ ইউনিয়ন পরিষদের নিদিষ্ট পেডে লিষ্ট করেছি এবং কাওরাইদ ইউনিয়ন চেয়ারম্যান আইডি থেকে ফেইসবুকে পোষ্ট দিয়েছি। যদি তারপরও কেউ ত্রাণ না পেয়ে থাকেন তাহলে সরাসরি ইউনিয়ন পপরিষদে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

কিন্তু গতকাল অহেতুক কোন প্রমান ছাড়া আমাকে সহ ইউপি সদস্যদের নামে সরকারি ত্রাণ নিয়ে মিথ্যা অপবাদ ও গুজব ছড়ায় কতিপয় লোকজন।যার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় তিনি বলেন গতকালকের ঘটনায় বর্তমান কাওরাইদ ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারুন ফকির সহ মিটিং এ উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সামসুল হক,শওকত ও হেলাল ফকির।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এসআই মোঃ আলাউদ্দিন জানান, উক্ত ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন আমি ২৮ এপ্রিলের ঘটনাটি আমি উপজেলা নির্বাহী অফিসার ও গাজীপুর ৩ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ সাহেব কে অবহিত করেছি এ বিষয়ে যারা মিথ্যা অপবাদ ও গুজব ছড়িয়ে আমাদের মানহানি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update