রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

নাগরপুরে ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে উপজেলা প্রশাসন 
স্টাফ রিপোর্টার / ৪২৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

Views: 0

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ এর অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০০০ হাজার পরিবারের মাঝে  নতুন করে রমজানের ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
বুধবার ( ২০ মে )  মোকনা ইউনিয়নের  অসহায় পরিবারের মাঝে রমজানের ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে  নাগরপুর উপজেলার ১২টি  ইউনিয়নের ৫০০০ পরিবারের মাঝে  এ মানবিক সহায়তা প্রধান করা হবে।
এ সময় নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আজ থেকে নতুন করে রমজানের  ঈদ উপলক্ষে নাগরপুরের ১২টি ইউনিয়নের ৫০০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা শুরু হলো। ঈদ উপলক্ষে ৯০০ অসহায়  পরিবারের মাঝে ১কেজি তেল, ১ কেজি ডাল, দুই কেজি আলু, সাবান ও ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।  এছাড়া সরকারি বরাদ্দ থেকে ৩০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ৭০০ পরিবারের মাঝে শিশু খাদ্য ও  নাগরপুর সমাজ সেবা অফিসের সহযোগীতায় ১২টি ইউনিয়নের ৪০০ বয়স্ক মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।
তিনি আরো বলেন,  এ পর্যন্ত নাগরপুরে ১৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এছাড়া এ মাসের মধ্যেই ৭৩৬৫ পরিবার  মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক সহায়তার ২৫০০ টাকা করে  নগদ এবং ১৭ হাজার পরিবার বিভিন্ন  বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও পতিবন্ধি ভাতা  ১৩ হাজার ২ শত পরিবার ১০ টাকা কেজি করে চাউল সেই সাথে ২২৯২ টি পরিবার ভিজিডি পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান কোকা, ইউপি সদস্যবৃন্দ,ট্যাগ অফিসার, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update