শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

এন্ড্রু কিশোর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার / ৫০৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Views: 3

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোক জানান।

 

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘এন্ড্রু কিশোর তাঁর গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় আপন বোনের বাসায় শেষ  নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সন্ধ্যায় বিষয়টি  নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের বাল্যবন্ধু ও রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপকেন্দ্র দাশ। তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর তাঁর বোনের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সেখানেই  শেষ নিশ্বাস ত্যাগ করেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update