Views: 0
ষ্টাফ রিপোর্টারঃ বিএডিসি (নির্মাণ) রিজিয়ন কর্তৃক আয়োজিত আউশ চাষীদের মাঝে সেচ প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর । বিএডিসি কুমিল্লা নির্মাণ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ও কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্ত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি, বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্রের যুগ্ম-পরিচালক, কৃষিবিদ আনন্দ চন্দ্র দাস, কুমিল্লা ক্ষুদ্রসেচ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান ফয়সল আহমদ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ সুরনজিত চন্দ্র দত্ত।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশে কৃষি বিপ্লবে জাতির জনকের অবদানের কথা তুলে ধরে বিএডিসি’র প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করেন। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করায় তিনি কৃষকদের ভূয়ুশি প্রসংশা করেন। চেক বিতরন অনুষ্ঠান শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান অতিথি বিএডিসি সেচ কমপ্লেক্সে 1টি ফলদ গাছের চারা রোপন করেন এবং কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পেরে উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ ও ভেষজ বৃক্ষের চারা বিতরন করেন।
সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন করোনা মহামারির এই কঠিন পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশে খাদ্য সংকট এমনকি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফলে আমাদের দেশ, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় (এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না) এবং মাননীয় কৃষি মন্ত্রীর বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে কারনে প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে।
মাননীয় কৃষিমন্ত্রী ও কৃষি সচিব মহোদয়ের দিকনির্দেশনায় বিএডিসি’র সুযোগ্য চেয়াম্যান জনাব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব, মহোদয়ের নেতৃত্বে বিএডিসি পরিবারের প্রতিটি সদস্য করোনাকালে কৃষকদের নিয়ে নির্ভিক ও নিরলস ভাবে কাজ করে যাচেছ। বিএডিসি’র চেয়াম্যান জনাব মো. সায়েদুল ইসলাম স্যার, Zoom Cloud প্লাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত সদর দপ্তর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশণা প্রদান করে যাচ্ছেন। চেয়ারম্যান স্যারের উদ্যেগের কারনে আজ আপনারা সেচ প্রণোদনায় চেক পাচ্ছেন যা অন্য যে কোন সময়ের চেয়ে অনেক কাজে আসবে বলে আমি মনে করি। শুধুমাত্র কৃষকের কথা ভেবে মজিববর্ষ উপলক্ষে বিএডিসি সেচ চার্জ অর্ধেক করেছে এবং বিভিন্ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন।