শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা মূলক অবস্থানে ক্ষণিকা খেলাঘর আসর
স্টাফ রিপোর্টার / ৫৪৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১০ অক্টোবর, ২০২০

Views: 4

ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা মূলক অবস্থানে ক্ষণিকা খেলাঘর আসর

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা ধর্ষণের প্রতিবাদে দেশ উত্তাল। গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ক্ষণিকা খেলাঘর আসর ধর্ষণ প্রতিরোধের জন্য করণীয় সম্বন্ধে ৯ অক্টোবর, শুক্রবার ‘অবস্থান কর্মসূচী’ পালন করে। ক্ষণিকা খেলাঘর আসরের তত্ত্বাবধানে “ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতামূলক অবস্থান” কর্মসূচির ১ম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভেন্যু ছিল খাইরুননেসা পাবলিক স্কুল প্রাঙ্গন, দক্ষিণ খাইলকুর, গাজীপুর।
উক্ত কর্মসূচীতে ধর্ষণ প্রতিরোধে করণীয়, সন্তানদের কীভাবে পারিবারিক অনুশাসনের মাধ্যমে সঠিক পথে রাখা যায়, মাদক থেকে দূরে রাখার কৌশল, অভিভাবকদের দায়িত্ব ও করণীয়, স্থানীয় মুরুব্বিদের ভূমিকা, সকল অসামাজিক কর্মকাণ্ড দূরীকরণে আইনের সহায়তা নেয়া প্রভৃতি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন জনাব তরিকুল ইসলাম (সভাপতি, ক্ষণিকা খেলাঘর আসর)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তুষার সিদ্দিক। উপস্থিত ছিলেন দক্ষিণ খাইলকুর এলাকাবাসী-মুরুব্বিজনেরা। ক্ষণিকা খেলাঘর আসরের ভাই-বোন, সহ-সভাপতি শরিফ সরকার, সহ-সভাপতি কবির হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক হালিমা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য সম্পাদকবৃন্দ ও কার্যকরী সদস্যবৃন্দ।
তরিকুল ইসলাম বলেন, “ধর্ষণের মত অপরাধ সমাজ থেকে সমূলে দূর করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। আমাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। তরুণরা প্রযুক্তির সঠিক ব্যবহার করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি মাদকের ব্যপারে কড়া নজরদারি রাখতে হবে। সেইসাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই আমাদের সমাজ থেকে ধর্ষণ ও অন্যান্য অসামাজিক কর্মকান্ড দূর হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update