Views: 0
শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন – সোমবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্ম সূচি পালন । প্রখ্যাত শ্রমিকনেতা ও সাবেক সংসদ সদস্য (গাজীপুর -২) প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন আজ (সোমবার)। ১৯৫০ সালের এই দিনে তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।জন্মদিন উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।গাজীপুর মহানগরীর হায়দরাবাদে সোমবার সকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের পরিবারের পক্ষ থেকে কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে স্মরণসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রায় ১ হাজার লোকের একটি মিছিল নিয়ে , টঙ্গী পশ্চীম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার নেতৃত্বে , সভায় যোগদান করেন , এ সময় মিছিলে উপস্থিত ছিলেন , আওয়ামীলীগ নেতা , মোঃ সিরাজুল হক , যুবলীগ নেতা এস কে মোস্তফা , যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান , যুবলীগ নেতা সীমান্ত খোকন সহ প্রমুখ । শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিনের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন । গাজীপুর থেকে সোহেল ও নাদিম আফরোজ ।