বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

হাম-রুবেলার টিকা নেয়ার পর শিশুর মৃত্যু!
স্টাফ রিপোর্টার / ৩০৩ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

Views: 3

 

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের ঘাটাইলে হাম-রুবেলার টিকা নেয়ার এক ঘণ্টার মধ্যে পাপিয়া নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের গানজানা স্বনির্ভর সূর্যের হাসি ক্লিনিকে এই ঘটনা ঘটে। পাপিয়া স্থানীয় গানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বাহাজ উদ্দিনের মেয়ে।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি ওই গ্রামের সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল। এমন সময় তার খেলার সাথীদের সঙ্গে স্থানীয় স্বনির্ভর সূর্যের হাসি নামে একটি ক্লিনিকে গিয়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করে বাড়ি ফিরে যায়। এর একটু পরেই পাপিয়া অসুস্থতা অনুভব করলে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

সেখানে পাপিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ প্রতীম সাহার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানায়, শিশুটি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল। মারা যাওয়ার কারণ বুঝা যাচ্ছে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভাগীয় তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, আমরা সাধারণত কোনো অসুস্থ বা হাঁপানি রোগীদের কোনো ভ্যাকসিন দিতে নিষেধ করি। তবে ওই শিশুটি যে আগে থেকেই শ্বাসকষ্ট ছিলো, এটা হয়তো আমাদের স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারেনি।

শিশুটি টিকা নেয়ার কিছুক্ষণ আগেও খেলাধুলা করছিল, অথচ টিকা দেয়ার এক ঘণ্টার মধ্যেই মারা গেলো তাহলে টিকার ভ্যাকসিনে মেয়াদ ছিলো কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লেভেল দেখেছি, মেয়াদ আছে।

তাহলে এমন ঘটনার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, আমাদের আগে থেকেই তদন্ত কমিটি করা আছে। যেকোনো ঘটনার জন্য এরা তদন্ত করে থাকে। খুব তাড়াতাড়িই তদন্ত করা হবে। তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে।

এদিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বিষয়টি পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেন।

এ ঘটনার পর ইউএনও অঞ্জন কুমার সরকার হাসপাতাল পরিদর্শনে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update