শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বগুড়া শিবগঞ্জে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ১ জঙ্গি সদস্য আটক।
স্টাফ রিপোর্টার / ৩৭১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

Views: 1

নাজমুল হাসান নাজির ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবি টিমের একটি চৌকস দল বগুড়া শিবগঞ্জ থানার মোকামতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের একজন সদস্যকে আটক করে। আটককৃত জঙ্গী মোহাম্মদ হামিদুর রহমান (৩৯) পিতা মাওলানা মাহমুদুর রহমান, মাতা মোসাম্মৎ খাদিজা বেগম, সং কাচারীকান্দি থানাঃ রায়পুরা জেলাঃ নরসিংদী।
জঙ্গী সদস্য হামিদুর রহমান বিভিন্ন সময়ে ছদ্মনাম ব্যবহার করত খালেদ মাহমুদ , আবু তাসফিয়া, সুমন।আটককৃত জঙ্গির কাছে পাওয়া যায় নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জিহাদি বই লিফলেট ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে আনসার আল ইসলামের দাওয়াত বিভাগের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলায় সফর করে বলে জানায়।
আনসার আল ইসলামের কেন্দ্রীয় নেতাদের সহিত্যার এনক্রিপ্টড, ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ ছিল।
আরো জানা যায় সে জঙ্গী কার্যক্রমে জড়িত থাকায় নরসিংদী জেলা রায়পুর থানার মামলা নং ০২(০৮)২০১২ ধারা-সন্ত্রাসবিরোধীআই২০০৯(সংশোধনী-২০১২)এর৮/৯(১)/১৩এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মামলা নং-৫৮, তারিখ-২৭/০১/২০১৮ খ্রি: ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী ২০১২ এর ৮/৯/১০/১১/১২/১৩/সংক্রান্ত মামলা হওয়ার পর থেকে সে পলাতক থেকে দেশের বিভিন্ন অঞ্চল নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম কে সংগঠিত করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল।
এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে আটক ব্যক্তিকে আদালতে হাজির করে ০৫ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update