শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

নওগাঁর পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৪
স্টাফ রিপোর্টার / ৪০৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা ও পত্নীতলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে নওগাঁ- সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার সন্তোষপাড়া মোড় একটি যাত্রীবাহী অটোরিক্সা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘসে ট্রাক্টরের হেলপার রিপন শুটকু(৩০) নিহত হয়। এ ঘটনায় অটোরিকসার এক নারী যাত্রীসহ ৪ যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় হতাহতদের উদ্ধার করে। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য এক জনের অবস্থা আসস্কাজনক হওযায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিপন শুটকু পত্নীতলা উপজেলার বকরইল মাহালীপাড়া গ্রামের লালচন্দের ছেলে।

পত্নীতলা থানার (ওসি) শামসুল আলম শাহ জানান, সাপাহার থেকে পত্নীতলাগামী যাত্রীবাহী একটি অটোরিক্সার সাথে মধুইলগামী ইটবাহী ট্রাক্টরের ওই স্থানে মুখোমুথি সংর্ঘস ঘটলে ২ যানবাহনই খাদের নিচে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের নিচে চাপা পড়া অটোরিক্সাটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টরের হেলপার এর মরদেহ এবং আহতাবস্থায় এক নারীসহ ৪ জনকে উদ্ধার করেছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক হওযায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে, রোববার সন্ধ্যায় নওগাঁর মান্দায় বাস চাপায় আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আমজাদ হোসেন উপজেলার মান্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের মো. ছবের আলীর ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, উপজেলার নওগাঁ-রাজশাহী আ লিক মহাসড়কের ফেরিঘাট পেট্রোল পাম্পের পাশ দিয়ে নিজ ক্ষেত থেকে বাগুন তুলে নিয়ে আমজাদ বাড়ী ফিল ছিলেন। এসময় অপর দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। ফেরিঘাটের পূর্বপার্শ্বে কুসুম্বা ফিলিং স্টেশনের পাশে কৃষক আমজাদ হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে পুলিশে সংবাদ দেয়। এর পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক ও ড্রাইভার পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। আইনআনুক প্রক্রিয়া শেষে মরহেটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update