শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

নওগাঁয় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার / ৩৫৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

লোকমান আলী নওগাঁ প্রতিনিধি ঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ আবু হাসান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত আবু হাসান উপজেলার পাড়ইল ইউনিয়নের হিন্দুরবাঐল গ্রামের মৃত-তোফাজ্জল হোসেনের ছেলে।

গতকাল রোববার ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল বোর্ড বাজারে তার নিজ দোকান থেকে কোমরে রাখা অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফ জানান, আবু হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া আবু হাসান স্থানীয় একজন অস্ত্র কারবারি। তিনি বিক্রি করার উদ্দেশ্যে অস্ত্রটি নিয়ে এসেছিল। তাকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update