শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার .খাদ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার / ৩২৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৬ মার্চ, ২০২১

Views: 1

নওগাঁ প্রতিনিধি ঃ

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বর্তমান সরকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা একটি সেল গঠন করেছে। যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের জীবন মান উন্নয়ন হয়।

শুক্রবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থিক সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৩০ জন সুফলভোগীদের মাঝে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়ন। দেশে যতদিন নৌকা আছে ততদিন উন্নয়ন আছে। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে জামায়াত-বিএনপি থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই যারা প্রধানমন্ত্রীর সুবিধা পায় নাই। এদেশের সবাই সুবিধা পেয়েছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশে যখন করোনা ভাইরাস শুরু হয় তখন তারা বলেছিলো করোনায় না খেয়ে অনেক মানুষ মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে একটি মানুষও না খেয়ে মারা যায় নাই। এছাড়াও দেশে যখন ভ্যাকসিন আনা হবে তখনও তারা বলেছিলো এই ভ্যাকসিন নিলে মানুষ মারা যাবে। কিন্তু এখনও একজন মানুষও মারা যায় নাই। তাই মন্ত্রী বিএনপি নেতাদের গোপনে নয় প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে উপজেলা চেয়্যারম্যান ফরিদ আহমেদ, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, প্রকল্প পরিচালক অসীম কুমার দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়ামিন আলীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update